সকল মেনু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ই-জেনারেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠেছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যা ডিএসইর লেনদেনের ৩.৬১ শতাংশ। লাভেলো আইসক্রিম ২৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে। যা ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ২৩ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ২৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ২৫ লাখ টাকা, গোল্ডেন সনের ১৮ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top