প্রকাশ : জুন ৮, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নূরানী ডাইংয়ের ১৯.৪৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮.৯২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৭.৫০ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭.৪৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ১৩.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ৮, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।