সকল মেনু

মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ+’এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা (সমন্বিত) এবং গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ২৮ পয়সা (একক)।

ব্যাংকটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৬ টাকা ৬৫ পয়সা এবং যা আগের বছরে ছিলো মাইনাস ৮০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৪২ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top