পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হলো: ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৯৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৫১ টাকা ৩ পয়সা। ইউনিয়ন ক্যাপিটালের পর্ষদ আলোচ্য হিসাব বছরে কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লভ্যাংশ সংক্রান্ত ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৮ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বে লিজিং: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে বে লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাইন্যান্স: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা এবং আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪২ পয়সায়। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ আগস্ট বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।