প্রকাশ : জুলাই ৬, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৭.৫০ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রতনপুর স্টিলের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.৭০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেমিনি সী ফুডের ১৭.৫৩ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৭.২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০৭ শতাংশ, সাইফ পাওয়াটেকের ১৬.০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫.৭৫ শতাংশ, নাভানা সিএনজির ১৫.৪৫ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৫.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৬, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।