সকল মেনু

সোমবার দরপতনে ইউনিলিভার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৭টির শেয়ারের দরপতন হয়েছে। এতে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার, ৮ জুলাই ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮৩ টাকা বা ২ দশমিক ৯৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্টস, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, ফ্যামিলি টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top