ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগাষ্ট, বিকেল ৪ টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার পরবর্তী সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে কোম্পানিটি।
ঢাকা স্ট্ক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা হচ্ছে, ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। মোট শেয়ারের ৪১ শতাংশ ধারণ করছেন কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। আর ৩৮ দশমিক ৪৫ শতাংশ আছে শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।