সকল মেনু

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১০৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ন্যাশনাল টির শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৫২ দশমিক ০১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৮৬ টাকা ৯০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ। তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে নর্দান জুট। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১১ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর হলো- জুট স্পিনার্স, ওরিয়ন ইনফিউশন, লিবরা ইনফিউশন, বিকন ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো গ্রিণ সুকুক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top