প্রকাশ : অক্টোবর ১০, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৭০ পয়সা অর্থাৎ ২২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেড ৩ টাকা ৯০ পয়সা বা ১৬ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়া ১ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১০, ২০২৪ , ৬:৩৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।