সকল মেনু

চার কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো:

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ১৬ অক্টোবর দুপুর সাড়ে ৩ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: আগামী ১৭ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি: আগামী ২০ অক্টোবর বিকাল ০৫ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

রহিমা ফুড করপোরেশন লিমিটেড: আগামী ২৭ অক্টোবর বিকাল ০৪ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top