সকল মেনু

ছয় কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার, ২৩ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা এবং আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪২ টাকা ০৫ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

আর্গন ডেনিমস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৫ পয়সা এবং আগের বছর ইপিএস হয়েছিল ৬৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৮৯ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিএপিএম ইউনিট ফান্ড: সর্বশেষ বছরে (২০২২-২৩) ইউনিটহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ফান্ডটির নিট ক্ষতি হয়েছে ২ কোটি ০৮ লাখ ৬১ হাজার ৭৬৫ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৩১ পয়সা। আর বাজার মূল্যে এর ইউনিট প্রতি এনএভি ছিল ১১৭ টাকা ৯ পয়সা।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড: কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০৫ শতাংশ নগদ ও ০৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ১৬ পয়সা এবং আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৪১ পয়সা সমন্বিত আয় হয়েছিল। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।

আগামী ২৩ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ দশমি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ২৪ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ০১ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top