বারাকা পাওয়ারের সিলেটের ৫১ মেগাওয়াটের গ্যাস ভিত্তিক রেন্টাল পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। যা নবায়নের বা সময় বাড়ানোর আবেদন করলেও সাড়া দেয়নি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। ফলে কোম্পানিটির প্লান্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বারাকা পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সিলেটের ৫১ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ ২৩ অক্টোবর শেষ হচ্ছে। তবে নবায়নের জন্য আবেদন করা হয়েছে। যা না হওয়া পর্যন্ত প্লান্টটি বন্ধ থাকবে।
বারাকা পাওয়ারের সাবসিডিয়ারি ও সহযোগি বারাকা ফ্যাশনস (রেডি মেড গার্মেন্টস), ৫০ মেগাওয়াটের বারাকা পতেঙ্গা পাওয়ার, ১১০ মেগাওয়াটের কর্ণফুলি পাওয়ার এবং ১০৫ মেগাওয়াটের বারাকা শিকলবাহা পাওয়ার কোম্পানি উৎপাদনে থাকবে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৩, ২০২৪ , ৩:০৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।