প্রকাশ : নভেম্বর ৬, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ (৮০ শতাংশ নগদ লভ্যাংশ ও বাকী ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৪ টাকা ৮২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২১ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯০ টাকা ৮৭ পয়সা।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৬, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।