প্রকাশ : নভেম্বর ১১, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে আরও প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠান বার্জার টেক কনসালটিং লিমিটেডে আরও ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। যার মাধ্যমে কোম্পানিটির আরও ২২ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার ক্রয় করা হবে।
উল্লেখ্য, বার্জার টেক কনসালটিং বার্জার পেইন্টসের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। বার্জার টেক তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানান সেবা দিয়ে থাকে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১১, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।