সকল মেনু

বৃহস্পতিবার বন্ধ ১৩ কোম্পানির লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার, ১৪ নভেম্বর রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ইনটেক অনলাইন, ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটিসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। তবে রবিবার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top