প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৪ , ১০:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৭০ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৪৩ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৪৯ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯৬ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৪ , ১০:১৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।