গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বুধবার, ২০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৫ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১২ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২০, ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।