গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮২ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৪৩ টাকা ৬০ পয়সা অর্থাৎ ২৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ২১৪ টাকা ২০ পয়সা বা ২২ দশমিক ৩৩ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
এছাড়া ৩৩ টাকা ৪০ পয়সা বা ১৮ দশমিক ৯৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ দশমিক ২৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ০১ শতাংশ, সমতা লেদার কম্পেলেক্স লিমিটেডের ১২ দশমিক ৯৭ শতাংশ, ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ দশমিক ৫৪ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডাইনিং লিমিটেডের ৯ দশমিক ৫৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪৫ শতাংশ, পাদ্মা ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।