প্রকাশ : নভেম্বর ৩০, ২০২৪ , ৫:৩২ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’।
কোম্পানি সূত্রে জানা গেছে, বন্ড ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৩০, ২০২৪ , ৫:৩২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।