যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। রবিবার, ০১ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা এবং আগের বছর শেয়ারপ্রতি ৩০ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৮ টাকা ৬১ পয়সা।
আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে যমুনা অয়েল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১১ টাকা ২৪ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৯ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৭ টাকা ৯৪ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।