জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানে বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা। এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান এডভাইজার শাহী চৌধুরী স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাফেলো সিটিতে এই সন্মাননা সাংবাদিকের তুলে দেন।

যুক্তরাষ্ট্রের বাফেলোতে বাংলাদেশি প্রথম সাংবাদিক হিসেবে কেরামত উল্লাহ বিপ্লব জলবায়ু সাংবাদিকতায় বিরল সন্মাননা পেলেন।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভুমিকা রাখায় নিউইর্য়ক আইনসভা তাকে এই সম্মাননা দেয়।
রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম।
সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে। জনমানুষের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে।
কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।