সকল মেনু

নয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পনির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো: ওয়াটা কেমিক্যাল লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, রিংসাইন টেক্সটাইল লিমিটেড, আইটি কনসালট্যান্ট লিমিটেড, ইফাদ অটোস পিএলসি, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

তশরিফা ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। ওরিয়ন ইনফিউশনের দীর্ঘমেয়াদে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২২-২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইফাদ অটোজ: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। ইফাদ অটোজের দীর্ঘমেয়াদে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রিংসাইন টেক্সটাইল: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)। রিংসাইন টেক্সটাইলের দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)। ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রির দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আইটিসি: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। আইটিসির দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১, এসটি-২’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২২-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ওয়াটা কেমিক্যাল: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ওয়াটা কেমিক্যালের দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফরচুন সুজ: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ফরচুন সুজের দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ওরিয়ন ফার্মা: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। ওরিয়ন ফার্মার দীর্ঘমেয়াদে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, সমাপ্ত ২০২২-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top