প্রকাশ : ডিসেম্বর ২৬, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি প্রতিষ্ঠান বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো- বিকন ফার্মা, এক্সপ্রেস ইন্সুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মা। এদিন কোম্পানিটির ১৯ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকা এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৬, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।