প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২৪ , ৪:৩৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১০১টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে, ৪৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেস্বরের ১৬.৪৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১০.৬৮ শতাংশ, খান ব্রাদার্সের ১০.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৭৯ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৩৩ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৭.২৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৯ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.৬২ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ৬.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২৪ , ৪:৩৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।