স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২০ পয়সা এবং গত বছর একই সময়ে যা মাইনাস ৮ টাকা ১৬ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৪৪ টাকা ৯৮ পয়সা।
শেয়ার করুন-
আপডেট : জানুয়ারি ২, ২০২৫ , ৩:৫৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।