সকল মেনু

বিদায়ী সপ্তাহে দর পতনে প্রাইম ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহের চার কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে, ৫০টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.১৪ শতাংশ কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫৮ টাকা ২০ পয়সা বা ১৩ দশমিক ৯৬ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। এছাড়া ৩০ পয়সা বা ১১ দশমিক ৫৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মার ৮.০১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৭৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৭০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৬৬ শতাংশ, নর্দান জুটের ৬.২৬ শতাংশ এবং ড্রাগণ সোয়েটারের ৬.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top