সকল মেনু

পাওয়ারগ্রিড কোনো লভ্যাংশ দেবে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ১০ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩২ টাকা ৩১ পয়সা।

আগামী ৮ মার্চ, শনিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top