পুঁজিবাজারের তালিকাভুক্ত ২০ কোম্পানির কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, রংপুর ফাউন্ট্রি, এএমসিএল(প্রাণ), এপেক্স ফুটওয়্যার, ইফাদ অটোস, ম্যারিকো, উসমানিয়া গ্লাস, ওয়ালটন হাইটেক, আরডি ফুড, সিনোবাংলা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, মুন্নু ফেব্রিক্স, শিপইয়ার্ড ইন্ড্রাস্ট্রিজ, ইবনে সিনা, ইস্টার্ণ হাউজিং ও নাহি অ্যালুমিনিয়াম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ২৫ জানুয়ারি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ইবনে সিনার, ২৬ জানুয়ারি এপেক্স ফুটওয়্যার, মুন্নু ফেব্রিক্স ও ইস্টার্ণ হাউজিং, ২৭ জানুয়ারি ইনডেক্স অ্যাগ্রো, রংপুর ফাউন্ট্রি, এএমসিএল (প্রাণ), ম্যারিকো, ওয়ালটন হাইটেক, সিনোবাংলা, পদ্মা অয়েল ও নাহি অ্যালুমিনিয়াম, ২৮ জানুয়ারি ন্যাশনাল টিউবস, ২৯ জানুয়ারি উসমানিয়া গ্লাস এবং ৩০ জানুয়ারি শাশা ডেনিমস, ইফাদ অটোস, আরডি ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শিপইয়ার্ড ইন্ড্রাস্ট্রিজের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সভায় চলতি বছরের ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।