প্রকাশ : জানুয়ারি ২১, ২০২৫ , ১২:৪৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড (সিটিএসএল) ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে। সিটিএসএল গত জুলাইয়ে হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের (হেলম্যান) স্থানীয় এজেন্ট হিসেবে ব্যবসা শুরু করলেও সোমবার, ২০ জুলাই তা জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ওই ব্যবসার ইতিবাচক প্রতিফলন সামিট অ্যালায়েন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) আর্থিক হিসাবে পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস ইন্টারন্যাশনাল জিএমবিএইচের ব্যবসায়িক কার্যক্রম জোরদার এবং বাংলাদেশে সরাসরি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৯ জানুয়ারি একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি করেছে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২১, ২০২৫ , ১২:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।