সকল মেনু

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৯০ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ। আর ১৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কহিনুর কেমিক্যালসের ১৪ দশমিক ২৭ শতাংশ, মুন্নু সিরামিকসের ১৩ দশমিক ০৯ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১২ দশমিক ৮২ শতাংশ, দুলামিয়া কটনের ১২ দশমিক ৩০ শতাংশ, ড্রাগন সোয়েটরের ১১ দশমিক ৯৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১ দশমিক ৯০ শতাংশ এবং শিকদার ইন্সুরেন্সের ১১ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top