সকল মেনু

চার কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করেছে।

পেনিনসুলা চিটাগং লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৮ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে ১ লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৮ পয়সা।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা এবং গত বছর একই সময়ে ১ টাকা ১৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিলো ৩  টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা এবং গত বছর একই সময়ে ১ টাকা ৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ২৪ পয়সা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৩ পয়সা এবং গত বছর একই সময়ে ৪ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ৫ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিলো ১১ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ টাকা ৯৩ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ২৭ টাকা ১৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৪ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়ন পরবর্তী)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top