সকল মেনু

বার্জার পেইন্টসের আয় বাড়ল

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ২৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩২ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ টাকা ৩০ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ টাকা ২৬ পয়সা এবং গত বছর একই সময়ে যা ৪৯ টাকা ৩৮ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৪৬ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ১০৪ টাকা ৯৯ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১২ টাকা ৭৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top