প্রকাশ : ফেব্রুয়ারি ২, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। রবিবার, ২ ফেব্রুয়ারি বিচ হ্যাচারির ১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি ব্যাংকের আজ ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ২, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।