পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলো পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নাভানা সিএনজি লিমিটেড: কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ওরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড: কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ০ দশমিক ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড: কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৪) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আফতাব অটোমোবাইলস লিমিটেড: কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।