সকল মেনু

যমুনা অয়েলের সভা ২৫ ফেব্রুয়ারি

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ২২ ফেব্রুয়ারি তারিখ দুপুর ১২ টায় পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি তারিখ বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। ৪৯তম বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় বা তথ্যাদি অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top