প্রকাশ : ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রায় ৫৯ লাখ টাকা সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদের কাছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ টি শেয়ার রয়েছে। এখান থেকে ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। গত কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার দর দাঁড়ায় ৫৮ লাখ ৯০ হাজার টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং হয়েছিলো ৫৮ টাকা ৯০ পয়সায়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ঘোষণাকৃত শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।