দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে মিডল্যান্ড পিএসির শেয়ারদর কমেছে ২২ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৬ টাকা ৬০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৫০ পয়সা। তালিকায় তৃতীয় স্থানে থাকা নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটোরের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেইউক যজ্ঞেশ্বরের ১১ দশমিক ৭২ শতাংশ, এ্যাপোলো ইস্পাত কম্পেলেক্সের ১০ দশমিক ৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডায়িংয়ের ৮ দশমিক ৬০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮ দশমিক ১১ শতাংশ, এনার্জি পাওয়ার জেনারেশনের ৭ দশমিক ৪৬ শতাংশ, তালু স্পিনিংয়ের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং পিপুলস লিজিংসের ৭ দশমিক ৪১ শতাংশ শেয়ার দর কমেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।