আপডেট : মার্চ ১৭, ২০২৫ , ১:৫৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির দুইজন উদ্যোক্তা নিজেদের মাঝে টাকা সমমূল্যের শেয়ার লেনদেন করবেন। সম্প্রতি নিজের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন গ্রীন ডেল্টার উদ্যোক্তা এম মুহিবুর রহমান। অন্যদিকে সমসংখ্যক শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানিটির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা এম মুহিবুর রহমানের কাছে থাকা ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫ টি শেয়ারের সবকটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোম্পানিটির শেয়ারের গতকালের ক্লোজিং প্রাইজে যার মূল্য দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৪৭৭ টাকা।
কোম্পানিটির দুই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন করবেন।
শেয়ার করুন-
আপডেট : মার্চ ১৭, ২০২৫ , ১:৫৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।