সকল মেনু

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top