উত্তরা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ (১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।
মঙ্গলবার, ১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা এবং যা আগের বছর ৩ টাকা ৮৪ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৭ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এবং ২০ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৯, ২০২৫ , ২:৫০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।