সকল মেনু

তিন কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা তথ্য নিম্নে-

ব্র্যাক ব্যাংক পিএলসি: আগামী ২৮ এপ্রিল, বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ন্যাশনাল ব্যাংক: আগামী ৩০ এপ্রিল বিকাল ০৩ টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি): আগামী ২৮ এপ্রিল, বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top