আপডেট : এপ্রিল ২২, ২০২৫ , ৭:৪২ অপরাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। মঙ্গলবার, ২২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা ১৯ পয়সািএবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।
আগামী ২৪ জুন, মঙ্গলবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২২, ২০২৫ , ৭:৪২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।