সকল মেনু

সাত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি গত ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার, ২৬ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিম্নে-

রংপুর ফাউন্ড্রি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৯ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৯০ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা এবং গতবছর একই সময়ে ৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৫২ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৮৪ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৪১ পয়সা।

এএমসিএল প্রাণ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা এবং গতবছর একই সময়ে ৪ টাকা ৯৮ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৬৩ পয়সা।

মীর আখতার হোসেন লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা এবং গতবছর একই সময়ে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৯৭ পয়সা।

আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬৭  পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর একই সময়ে ৭৩ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯৮ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ১৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ টাকা ২৬ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ২২ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২৪ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা এবং গতবছর একই সময়ে ৫১ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল টাকা এবং যা আগের বছর একই সময়ে ছিল টাকা  পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯ পয়সা।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১৪ টাকা ৮০ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ২০ পয়সা এবং গতবছর একই সময়ে ২৪ টাকা ৮৮ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২৭ টাকা ২১ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৭ টাকা ৭৫ পয়সা।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৮৯ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা এবং গতবছর একই সময়ে ৬ টাকা  ৮২ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৯৮ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ১৬ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top