সকল মেনু

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ২ টি হলো- অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, রোববার, ২৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ (৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা এবং যা গত বছর ছিলো ২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন এবং আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৮৫ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৯৮ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫০ পয়সা এবং যা আগের বছর ২ টাকা ২০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন এবং ২৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top