পেইন্ট বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ারে মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি মার্কেট অপারেশন চালু করার অনুমোদন দেয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৬তম সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার প্রতিটি ১ হাজার ১১০টাকা মূল্যে (শেয়ারপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে প্রিমিয়ামসহ) ১:১ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে (উদ্যোক্তা, পরিচালক ও ৫% বা তার অধিক শেয়ারধারী কর্তৃক রাইটস শেয়ার পরিত্যাগ করার পর) মোট ৩০২ কোটি ৮২ লাখ ৩ হাজার ২১০ টাকা মূলধন সংগ্রহের আবেদন কমিশন অনুমোদন করেছে।
কোম্পানিটি রাইটস শেয়ারের মাধ্যমে তোলা অর্থ ন্যাশনাল স্পেশাল ইকোনোমিক জোনে তৃতীয় কারখানা স্থাপন ও রাইট ইস্যু সংক্রান্ত খরচ মেটানোর জন্য ব্যবহার করবে। ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
অন্যদিকে, জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইটস শেয়ার ইস্যুর আবেদন না মঞ্জুর করেছে কমিশন। কোম্পানির দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে (শেয়ার প্রতি ৫টাকা প্রিমিয়ামসহ) ১:৩ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা মূলধন সংগ্রহের আবেদন না মঞ্জুর করার সিদ্ধান্ত নেয় ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।