সকল মেনু

ছয় বীমা কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এসব সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একটি কোম্পানির পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স।

মেঘনা ইন্স্যুরেন্স: সভা আগামী ১২ মে, বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: সভা আগামী ১২ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

সিকদার ইন্স্যুরেন্স: সভা আগামী ১৩ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে। একই দিন বেলা ৪টায় সিকদার ইন্স্যুরেন্সের আরেকটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

অগ্রণী ইন্স্যুরেন্স: সভা আগামী ১৩ মে, বেলা ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: সভা আগামী ১৪ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

প্রগতি ইন্স্যুরেন্স: সভা আগামী ১৪ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সভায় গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top