সকল মেনু

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৪১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে বারাকা পতেঙ্গার শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭ দশমিক ৮৪ শতাংশ। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪১ শতাংশ। আর শেয়ারদর ২৮ দশমিক ৩৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, এসইএমল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাংক এশিয়া পিএলসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top