সকল মেনু

হিমাদ্রির লোকসান কমেছে

হিমাদ্রি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৬ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির ০৯ টাকা ৮১ পয়সা আয় হয়েছে এবং গতবছর একই সময়ে ১০ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।

কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২৯ টাকা। আর এসময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২৯ টাকা ৭৫ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top