অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের কারিগরি শিক্ষার অভাব; কারিগরি লোকের অভাব। সৌদিতে পাঠানো বেশিরভাগ অশিক্ষিত শ্রেণির মানুষ। তাদের ৯৯ শতাংশ ক্লিনার হিসেবে কাজ করছে। তাদের নেই কারিগরি কোন জ্ঞান নেই; যা দেয়া দরকার ছিল। এমনকি দেশে ডে কোয়ার সেন্টার চালাতে যে ধরণের দক্ষ লোকের দরকার, তাও মিলছে না।
ঢাকার আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে ‘যুব সংস্কার ভাবনা কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপত্বি করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাজেট আসলে ১০০ টাকার জিনিস ২০০ টাকা দেখানো হয়। ফ্যাক্টরি পরিদর্শনে যাব জানলে আগেই থামানোর চেষ্টা করা হয়। এখানকার শিক্ষিতরা আমেরিকায় গিয়ে ট্যাক্সি চালাবে কিন্তু দেশে বিশেষ কাজ করবে না।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষাখাতে বাজেট বাড়ানো দরকার। অনেকে দক্ষতা বৃদ্ধি করতে চান, নামমাত্র প্রশিক্ষণ গ্রহণ করে আর দক্ষতা বৃদ্ধি করেন না। সরকারের ৩৬টি মিনিস্ট্রির ৮০টি এজেন্সি এনিয়ে কাজ করছে। তাদের নিয়ে প্রচুর সমন্বয়হীনতাও রয়েছে। তবে কারিগরি দক্ষতা বাড়ানো লোকের দরকার। সব চেয়ে বড় কথা হলো- আমাদের তৃতীয় ভাষা জানা খুবই জরুরি।
সিপিডির পরিচালক ড. ফাহমিদা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তবভিত্তিক শিক্ষা নেই। তাই শিক্ষা ও চাকরি ক্ষেত্রের ওপর দৃষ্টি বদলাতে হবে। অন্তর্গত দক্ষতা বাড়িয়ে প্রযুক্তি কাজে লাগাতে হবে। আমাদের নীতি নির্ধারকদের এ জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ইন্টারনেট সুবিধা বাড়াতে হবে। ইন্টারনেটের ওপর ২০ শতাংশ মূসক রয়েছে, তা বাদ দিতে হবে।
তিনি বলেন, দক্ষতা বাড়াতে ৫-৬টি বিশ্ববিদ্যালয় কাজ করছে। তবে তাদের মধ্যে কিছুটা সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতি বছরে ২০ শতাংশ যুবক শ্রম বাজারে প্রবেশ করে। কারিগরি এবং ভাষাগত শিক্ষার অভাবে তারা উন্নত বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে না। তাই বাস্তবসম্মত কারিকুলাম তৈরি করতে আরো গবেষণার দরকার। শিক্ষা ও স্বাস্থ্যে আমাদের বাজেট বাড়াতে হবে কিন্তু বাজেট কমছে। উন্নত দেশগুলো প্রতি বছর বাজেট বাড়িয়ে তারা আজ উন্নত হয়েছে। তাই তাদের সম্পর্কে নতুনভাবে ভাবতে হবে’ বলেন ড. ফাহমিদা খাতুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।