পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানিটির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক): আগামী ২৮ মে বিকাল ৩টায় ব্যাংকটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে ব্যাংকটির পর্ষদ সভা নির্ধারণ করা হয়েছিলো আগামী ৩০ এপ্রিল।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ২৭ মে বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মাচ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২১, ২০২৫ , ৮:২৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।